ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক ব্যবসায়ী আটক আটক করেছে র্যাবের অভিযানিক দল। ৯ আগষ্ট ভোর রাতের ১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া“শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের”সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ শত ২১ গ্রাম হেরোইনসহ আবদুল্লাহ শাহ (৩৮),নামের ১ র্শীষ মাদক ব্যবসায়ী আটক করে। এ-সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ নগদ ১ হাজার ৩ শত টাকা উদ্ধার করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদা গাদী থানার ভাটোপাড়া গ্রামের মৃত গনি শাহ ছেলে।র্যাবের দাবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দির্ঘ দিনযাবৎ সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেছে।পরে আটকৃৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করেন করা হয়েছে।র্যাব ১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com