চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার গ্রামে গঞ্জে ছড়িয়ে পরছে করোনা। লকডাউন চলমান থাকলেও অনেকেই তা মানছেন না। অপ্রয়োজনে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন। কিছু ব্যবসায়ী দোকানের সাটার আংশিক খুুলে কৌশলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেউবা ক্রেতাকে দোকানের ভিতরে নিয়ে সাটার বন্ধ করে পণ্য বিক্রি করছেন। গ্রামের বাজার, পৌরসদরের পাড়া মহল্লায় অপেক্ষাকৃত বেশি মানুষ অপ্রয়োজনে বের হচ্ছেন। তবে পুলিশ-প্রশাসনের গাড়ি বেরুলেই চোর পুলিশ খেলার মতো পাল্টে যাচ্ছে গ্রাম ও সদরের দৃশ্যপট।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন ৬ জন সহ গত শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬ জন। জ¦র-ঠান্ডা, কাশি, গলাব্যাথা, শ্বাস কষ্টের রোগি বৃদ্ধি পেয়েছে। করোনা আতংকের কারণে অনেকে হাসপাতালে না গিয়ে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন কেউ কেউ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, এখন মুলত ঠান্ডা জ¦রেরই সিজন। অনেক মানুষের শরীরে ফ্লু ভাইরাসের কারনে ঠান্ডা জ¦রের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। করোনাও একটি ভাইরাস। ঠান্ডা জ¦র থাকলেই তার করোনা হয়েছে এমন ধারনা করা ঠিক নয়। ফ্লু ভাইরাস তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ভাল হয়ে যায় কোন এন্টিবায়োটিক প্রয়োগ করার প্রয়োজন হয়না। এ পরিস্থিতিতে জ¦র, ঠান্ডা হলেই আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করার পরামর্শ দেন তিনি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিয়মিত টহলসহ মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বেরুতে নিষেধ করছি। যথা নিয়মে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মানতে মানুষকে উৎসাহিত করছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com