চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের হান্ডিয়াল বাজারে বিদ্যুৎ স্পর্শে মোখলেছুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের খারপুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
জানা গেছে, মোখলেছুর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। শনিবার (১০ জুলাই) সকাল ৮ টার দিকে হান্ডিয়াল বাজারে তার কম্পিউটার এন্ড স্টেশনারী দোকান খোলার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পর্শে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতাস্বীকার করেছেন হান্ডিয়াল ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান কেএম জাকির হোসেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com