আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর প্রথম শ্রেনির পৌরসভার হোল্ডিং কর নির্ধারন উপলক্ষে আজ ( ৮জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পৌর ভবনে ৯ ওয়ার্ডের নাগরিকদের সাথে মতবিনিময় সুভা অনুষ্ঠত হয়।
পৌর মেয়্র মোঃ শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে করোনাকালীন সময়ে সম্পুর্ন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম। নতুন এসেসমেন্টে অস্বাভাবিক কর নির্ধারনের কোঠোর সমালোচনা করে এবং করোনার মহামারির সময়ে পারতপক্ষএ কর না বাড়ানোর প্রস্তাব রেখে নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবিসায়ি আলহাজ্ব নাজিম উদ্দিন সরদার, প্রবিন রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, অধ্যক্ষ জয়নুল আবেদিন দুলাল, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্কাছ, সাংবাদিক সজ্জাদুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম, তাপস কুমার কুন্ডু,ইঞ্জি; আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর আব্দুল আলিম প্রমুখ। শুরুতেই পৌর কর নির্ধারক কর্মকর্তা মোতালেব হোসেন নতুন হোল্ডিং কর নির্ধারন এসেসমেন্টের বিষয় সভায় উপস্থাপন করেন। সচিব হাফস শারমিন হোল্ডিং ট্যাক্সে পরিচলিত পৌরসভার কর্মকর্তা- কর্মচারিদের বেতন ও সম্মানী বাবদ ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। আলোচনা শেষে পৌর মেয়র শাহনেয়াজ আলী বলেন – পৌরসভার ৯ ওয়ার্ডের নাগরিকদের সাথে আলোচনা করে তাদের মতামতার ভিত্তিতে সহনীয় পর্যায়ে হোল্ডিং কর নির্ধারন করা হবে।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com