স.ম. আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ;
সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউনের মধ্যেই বেশীর ভাগ পশুর হাট খোলা রেখেছিল হাটগুলোর কর্তৃপক্ষ। গত শনিবার থেকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সলঙ্গা সহ উপজেলার সবকটি হাট বন্ধ করে দেন। বন্ধের পর পুনরায় হাটগুলো খোলা রেখেছে কিনা তা তদারকিতে মাঠে নেমেছেন প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ উপজেলার চান্দাইকোনা পশুর হাটের স্থান পরিদর্শন করেন। হাটে কোন পশু ও জনসমাগম না থাকায় তিনি হাট কমিটিকে ধন্যবাদ দেন। সরকারী নির্দেশ না আসা পর্যন্ত সকল হাট বন্ধ রাখার জন্য ইজারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময়ে যেন হাট বন্ধ থাকে তা নিি এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ , সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম , সংবাদ কর্মি শিহাবুল আলম সায়েম প্রমুখ।
এদিকে কোরবানিকে সামনে রেখে পশু বিক্রয় নিয়ে আশংকা ব্যক্ত করেন গৃহস্থ ও খামারিগণ। ক্রেতারাও রয়েছেন চিন্তায়। ষোলমাইল এলাকার “হক মোটাতাজাকরণ ফার্মের” ম্যানেজার শাহাদৎ হোসেন বলেন কোরবানীর গরু বিক্রির বিকল্প ব্যবস্থা না করলে আমাদের মোটা অংকের লোকশান গুনতে হবে। কোরবানীর পশু ক্রয়ে বেশ চিন্তিত দেখা যায় রায়গঞ্জ পৌরসভার বাসিন্দা প্রিন্স মিঞাকে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com