রায়গঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমানা

Spread the love

স.ম. আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বাস্থ্য বিধি নামানায় ৫ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাজিবুল আলমের ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১১টা থেকে পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি ভঙ্গের অপরাধে বিভিন্ন পেশার ৫ জনকে এই জরিমানা করেন। দন্ডপ্রাপÍরা হলেন হাট পাঙ্গাসী গ্রামের ঠাকুর দাসের ছেলে সিএনজি চালক ভবেশ কুমার দাশ, তাড়াশ উপজেলার বয়াইল গ্রামের মৃত খগেন্দ্রনাথের ছেলে নিমগাছি বাজারের লেডিস কর্ণারের মালিক বিকাশ চন্দ্র , রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবারী পাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী ইউনুস আলী, একই বাজারের আব্দুস সামাদের ছেলে আমিনা কসমেটিকস দোকানের মালিক ওমর ফারুক ও নিমগাছী গ্রামের আব্দুর রহিমের ছেলে একটি কসমেটিকস দোকানের মালিক জহুরুল ইসলাম। এ সময় রায়গঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD