লকডাউনে কঠোর  নজরদারিতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন

Spread the love

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
তৃতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে ছিলো উল্লাপাড়া উপজেলা প্রশাসন।বিশ্বজুড়ে করোনাভাইরাসের ক্রান্তিলগ্নের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্বক লকডাউনে উপজেলার বিভিন্ন হাট ও বাজারে বাংলাদেশ সেনাবাহিনী, বডার গার্ড ও পুলিশ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও সহকারী কমিশনার( ভূমি) নাহিদ হাসান খাঁন।

শনিববার ৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন এর ভ্রাম্যমাণ আদালত হাটিকুমরুল, দবিরগঞ্জ ও বাঙ্গালার হাট ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৪’শ টাকা জরিমানা করেন অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বোয়ালিয়া, বন্যাকান্দি,সলপ ষ্টেশন,কৃষকগঞ্জ ও জনতার হাট ও বাজারে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দিয়েছেন। এ সময় মুখে মাস্কপড়া ও লোক জমায়েত না হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহযোগিতায় উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD