সলঙ্গায় গ্রাম-গঞ্জের বাজার গুলিতেও লকডাউন

Spread the love

 ফারুক আহমেদ : আজ ২য় দিন কনোনা সংক্রমণ রোধকল্পে সাড়াদেশের ন্যায় সিরাজগঞ্জ সলঙ্গায় গ্রাম-গঞ্জের বাজার গুলিতেও লকডাউন পালিত হচ্ছে ঢিলেঢালা আজ (২য় জুলাই ) সকাল ৯টা থেকে আমশড়া, ইছিদাহ, মালতিনগর, চাড়াবটতলা, মাহমুদপুর, সুতাহাটি বাজারসহ সলঙ্গার অনেক গ্রাম-গঞ্জের বাজারে বেশ সংখ্যক দোকানপাঠ খোলা রয়েছে। সাধারণ মানুষের উপস্থিতিও মোটামুটি। মানুষ প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হচ্ছে। সকালে দুয়েকজন আজ লকডাউনের ২য় দিনেও কোন পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ ও আনসারদের উপস্থিতি চোখে পড়ে নি গ্রাম -গঞ্জের হাট বাজার গুলিতে।
এদিকে সলঙ্গা হাটিকুমরুল রোড বাসস্টেশনে দুরপাল্লার যান পরিবহন চলাচল না করলেও ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে। তবে  গ্রাম -গঞ্জ বাজার এলাকায় তিন চাকার যান চলাচল আগে মতই চলছে চোখে পড়ার মত। লকডাউনে বিভিন্ন মার্কেটে বেশ কিছু দোকান পাঠও খোলা রাখার দৃশ্য চোখে পড়ে।প্রজ্ঞাপন সূত্র মতে, ২৮ জুন সকাল ৬টা থেকে ১লা জুলাই সকাল ৬টা পর্যন্ত পন্যবাহী যান ও রিকসা ছাড়া সকল গনপরিবহন বন্ধ থাকবে, শপিং মল, মার্কেট বন্ধ থাকার কথা থাকলেও তা  গত ১লা জুলাই থেকে আগামি ৭দিন বাড়ালেও এসবকে তোয়াক্কা করছেনা কিছু কিছু ব্যবসায়ী। সেসাথে যানবাহন চালকরা নিদের্শনা মানছেনা। সকাল থেকেই গ্রাম -গঞ্জের সড়ক গুলিতে  দাপিয়ে বেড়াচ্ছে টমটম, মাহিন্দ্রা, সিএনজি, বেটারি চালিত অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন। কদিন পূর্বে থেকে লকডাউনের খবর শোনার পরও তারা অজ্ঞতার পরিচয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে  দেদারছে চালাচ্ছে গাড়ী।দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজনের মতে, লকডাউনে বেকায়দায় পড়েছে তারা। সবকিছু বন্ধে দৈনিক আয় না থাকায় পরিবার পরিজন নিয়ে কষ্ট পাচ্ছে অসহায় লোকজন, এমনটি জানান।

সলঙ্গা /সিরাজগঞ্জ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD