চাাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাকপ্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে মনির হোসেনের স্ত্রী ময়না খাতুন (৩০)। পরিবারের দাবি ময়না কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে সবার অগোচরে সে কীটনাশক বিষপান করেন। পরিবারের লোকজন জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মা ফাহিমা বেগম জানান, তার মেয়ে বোবা, বিষপান করে মারা গেছে। কী কারণে সে এমনটা করলো, তা তিনি বলতে পারেননি।
হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সত্যতাস্বীকার করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানায়, লাশের ময়নাতদন্ত করার জন্যে মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com