পুলিশ ও স্বজনরা জানায়, গত তিনদিন আগে শিশু তৌহিদ তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুরে নানার বাড়ি হতে নিখোঁজ হয়। আত্মীয় স্বজন আশপাশের ডোবা, নালা ও নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে ধামাইচ বাজারের খেয়া নৌকা পারাপারের মাঝি গুমানী নদী দিয়ে একটি শিশুর মরদেহ ভেসে যাওয়া দেখে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে। পরে জানতে পারেন শিশুটি গুরুদাসপুরের। এ সময় গুরুদাসপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। পরে আত্মীয় স্বজন ও পুলিশ শনাক্ত করেন নিখোঁজ হওয়া ওই মরদেহ শিশু তৌহিদের। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com