চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে মঙ্গলবার বিকেলে বিদ্যুতায়িত হয়ে দীপক কুমার সূত্রধর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রামচরণ সূত্রধরের ছেলে।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন দীপক কুমার সূত্রধর। হঠাৎ অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারাত্বক আহত হন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাবে মৃত ঘোষনা করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com