তাড়াশে বিনামূল্যে বীজ ও সার বিতরন

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য ৪শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন ও উচ্চ ফলনশীল হাইব্রীড ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরন করা হয়েছে। ইউএনও মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, মোঃ আব্দুল মোমিন, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ। # শাহজাহান তাড়াশ,

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD