চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার সর্বত্র করোনা ভাইরাসের সংক্রমনের হার উর্ধমুখী হওয়ার কারণে জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ জুন) চাটমোহর থানা পুলিশের আয়োজনে “মাক্সআপ চাটমোহর” নামে প্রচার অভিযান কর্মসূচি পালিত হয়েছে। সকালে স্থানীয় স্টার মোড়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এই কর্মসুচির উদ্বোধন করে। এরপর পুলিশ সদস্যরা জনসচতেনা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাক্স বিতরণ কর্মসূচি পালন করেন। উপজেলার সর্বস্থরের সাধারন মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে মাক্স ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য।
সম্প্রতি পাবনা জেলাতে করোনা ভাইরাসের সংক্রমনের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশর্^বর্তী নাটোর ও কুষ্টিয়া জেলাতে করোনা ভাইরাস সংক্রমনের হার বৃদ্ধির কারণে সেখানে লকডাউন দেয়া হয়েছে। তাই পাবনা জেলার বসবাসকৃত মানুষদের করোনা সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য প্রত্যেককে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাক্স ব্যবহারের জন্য পাবনা জেলা পুলিশ এই কর্মসূচি শুরু করেছে।চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দু’টি অপমৃত্যু ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালে পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে খালের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের ছেলে।
ধুলাউড়ি গ্রামের সোহেল রানার দেড় বছর বয়সী ছেলে আবির বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে। মৃত শিশু আবিরের দাদা রমজান আলী জানান, খেলতে গিয়ে আবির পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com