সিংড়া( নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরে ২৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব মো. আব্দুল মতিন। রবিবার সকাল ১১টায় পৌর কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহার সভপত্বিতে বাজেট আলোচনায় আংশগ্রহন করেন পৌর কাউন্সিলর জালাল উদ্দিন, তরিকুল ইসলাম তপন, মেহেদি হাসান মিলন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন বাবু, সোহাগ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com