বাড়তি করারোপ ছাড়াই নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে সর্বমোট ২৫ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ২৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এতে রাজস্ব খাতে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৩ হাজার ২৭৬ টাকা ও উন্নয়ন খাতে ২১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে সচিব মো. জালাল উদ্দিন এই বাজেট পেশ করেন। এসময় পৌর কাউন্সিলর, বিভিন্ন স্তরের নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com