চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় ৮ মাস বয়সী রওশন আলমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার চাটমোহর-বাঘাবাড়ি সড়কে মুলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় পতিত হয় শিশুটি। নিহত শিশু শাহপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এসময় শিশুর বাবা রফিকুল ইসলাম (২৫) ও মা পপি খাতুন (২২) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী রফিকুল ইসলাম তার স্ত্রী ও শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে চাটমোহরে আসছিলেন। পাশের রাস্তা থেকে মেইন সড়কে যেতেই চলন্ত ইঞ্জিন চালিত একটি করিমন ধাক্কা মারলে মোটরসাইকেলটি উল্টে যায়। শিশু রওশনসহ তিনজন ছিটকে পড়ে আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে পাশর্^বর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশু রওশন মারা যায়। গুরুতর আহত অবস্থায় রফিকুল ও তার স্ত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করিমনটি আটক করা হলেও চালক পালিয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com