নাটোরে পাট খেত থেকে চা দোকানির মরদেহ উদ্ধার

Spread the love

 মোঃ আনোয়ার হোসেন সাগর : নাটোরের বড়াইগ্রামের একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত থেকেই চা দোকানি ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে স্থানীয় মসজিদের পেছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কিভাবে বৃদ্ধটির মৃত্যু হল এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত শেষে জানানো যাবে বলেও জানায় পুলিশ। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন, পারিবারিক কলহের কারণে মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোনো কিছু মন্তব্য করতে রাজী হয়নি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD