চাটমোহরে মৃত্যুদাবির চেক প্রদান

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বাংলাদেশের বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (একক) এর মৃত্যুদাবির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাটমোহর থানা এজেন্সী অফিস কতৃক আয়োজিত মৃত্যুদাবির চেক বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতিত্ব করেন কোম্পানী সিআরএম অফিস ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় প্রধান ও কোম্পানী জেভিপি মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা এজেন্সী অফিসের ইনচার্জ ও জেএভিপি মোঃ দুলাল উদ্দিন প্রামানিক, সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান। এসময় ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু মুছা, ইউনিট ম্যানেজার মোঃ আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, ফিনালসিয়াল এসোসিয়েট আব্দুল হামিদ, আনিছুর রহমান, সাবিনা পারভীন, নাছিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের টেঙরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ মাষ্টারের মরনোত্তর দাবির চেক ১ লাখ ৮২ হাজার টাকা তার বড় ছেলে গোলাম মোস্তফার হাতে তুলে দেওয়া হয়। তিনি ১০ বছর মেয়াদে ৯ হাজার ৭’শত টাকা একটি বীমাপত্র গ্রহণ করেছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD