রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

Spread the love

স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তি ও শিক্ষার্থীদের অনুকুলে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ’লীগের সদস্য রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিরুল আলম। অন্য বক্তারা হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ (তাপস),উরাও ফান্ডেশনের সভাপতি যগেন্দ্রনাথ টপ্প, সুবিধা ভোগীদের পক্ষে নিখিল উরাও, শিক্ষার্থী মমতা মাহাতো প্রমূখ। প্রতিজনকে ৩ হাজার করে ৮৭ জন নৃগোষ্ঠী ব্যক্তিকে এবং ১৫জন শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD