জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহরে পৃথক ঘটনয় গলায় ফাঁস নিয়ে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ও দিবাগত রাতে এ দুইটি ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও রায়নগর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী মেহজাবিন খাতুন জেসি (৯) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মা বকুনি দিলে অভিমানে জেসি নিজ শোবার ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। এদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামে শুক্রবার বিকেলে পানিতে ডুবে বায়জীদ নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। বায়জীদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামের বকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,বাড়ির লোকজন যে যার কাজে ব্যস্ত থাকার সময় শিশু বায়জীদ হামাগুড়ি দিয়ে খেলছিলো। এক সময় খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করে খালের পানি থেকে তুলে শিশুটিকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফৈলজানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারান আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
চাটমোহরে কৃষ্ণচূড়ার ৮০টি চারা রোপন
জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও চাটমোহর যুব সোসাইটির সহযোগিতায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ তারুণ্যের আলো’র উদ্যোগে উপজেলার পর্যটর এলাকা বওশা সড়কের দু’পাশের সৌন্দর্য বর্ধনের জন্য কৃষ্ণচূড়া গাছের ৮০টি চারা রোপন করা হয়েছে। গত দু’দিনে তারুণ্যের আলোর সভাপতি মেহেদী হাসান মিলন ও সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধনের নেতৃত্বে তারুণ্যের আলোর কর্মীরা এই চারা রোপন করেন।
এসময় আফরিন সুলতানা চামেলী,যুগ্ম সম্পাদক সুজন আহমেদ,সাংগঠনিক সম্পাদক রাজ কুন্ডু,নাহিদ হাসান,সাকিবুল হাসান আপন,হাসনাত ফেরদৌস,আর্য্য কর্মকার,তানহা রাহা লগ্ন,নজরুল ইসলাম বাঁধন,আকরাম আকিব,সূচী,যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল শিহাব,সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুয়েল,হুমায়ুন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। তারুণ্যের আলোর সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,গাছগুলেঅ লাগাতে পেরে আমরা আনন্দিত। এগুলো ভবিষ্যতে সড়ক ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com