তাড়াশে  পলাতক ০৩ জন আসামীকে আটক করেছে র‌্যাব

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ০৭/০৬/২০২১ খ্রিঃ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কৃষ্ণাদিষী বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পালাতক আসামী (সূত্রঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-০৪, তারিখ ০৪/০৬/২০২১ ধারাঃ ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ তৎসহ পেনাল কোডের ৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬ ধারা। এছাড়াও তারা সরকারী কর্মচারিদেরকে বিভিন্নবাভে সরকারী কার্য করার সময় বাধা দিয়ে আসছিল । গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লিটন সরকার(৩২), পিতা-মোঃ আবু সাঈদ সরকার, ২। মোঃ জহুরুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আবু সাঈদ প্রামানিক, উভয় সাং-বোয়ালিয়া মধ্যপাড়া, ৩। মোঃ আল আমিন সরকার(৩২) পিতা-মৃত গোলাপ সরকার, সাং-জাহাঙ্গীরগাতি পূর্বপাড়া, সর্বথানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD