সিংড়া(নাটোর)সংবাদদাতা ঃ
শুধু গবাদী পশুর খাদ্য হিসাবেই নয় মাছের বিকল্প খাদ্যের চাহিদা পুরণে নেপিয়ার ও জাম্বু নামের উন্নত জাতের ঘাস বাণ্যিজিক ভাবে চাষ শুরু করেছেন আব্দুল মতিন দুলাল নামের এক কৃষক। কৃষক আব্দুল মতিন দুলালের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ গ্রামে। প্রায় ৭ বিঘা পরিত্যক্ত জমিতে এই উন্নত জাতের ঘাস চাষে লাভবান হচ্ছেন তিনি। আব্দুল মতিনের দেখা দেখি এলাকার অনেক বেকার যুবকরাও এগিয়ে আসছেন এই ঘাস চাষে। আজ থেকে ৩০ বছর আগে কৃষক আব্দুল মতিন ছিলেন একজন বেকার যুবক। ১৯৯২ সালে যুব উন্নয়ন প্রশিক্ষন নিয়ে এই এলাকার পরিত্যক্ত পুকুর পরিস্কার পরিছন্ন করে তিনিই প্রথম মাছ চাষ শুরু করেন। মাত্র ১০ থেকে ১৫ বছরের মধ্যে বেকার থেকে একজন সফল মাছ চাষী ও সচ্ছল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত পান এবং এলাকার মানুষের কাছে মৎস্য দুলাল নামে পরিচিত লাভ করেন তিনি। আব্দুল মতিনের কাছ থেকে মাছ চাষের পরার্মশ নিয়ে অনেক বেকার যুবকরা মাছ চাষ শুরু করেন এবং তারাও সফল হন। মাছ চাষের পাশা পাশি ৪ বছর আগে শুরু করেছেন উন্নত জাতেরসিংড়ায় বাণিজ্যিক ভাবে উন্নত জাতের ঘাস চাষে সফল আঃ মতিন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com