জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহরে রবিবার ট্রেনে কেটে ভিক্ষুকের হাত বিছিন্ন হওয়া ঘটনা ঘটেছে। রেলস্টেশনে দাঁড়ানো মালবাহী ট্রেনের নিচ দিয়ে পারপারের সময় হাজেরা খাতুন (৭০) বছরের এক ভিক্ষুকের হাত কেটে নিচে পড়ে যায়। গুরুতর আহত হাজেরা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত ভিক্ষক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী।
চাটমোহর রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার পাভেল হোসেন ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রেলস্টেশনে মালবাহী ট্রেনটি দাঁড়ানো অবস্থায় ছিল, সে ভিক্ষা করতে করতে হঠাৎ ট্রেনের নিচ দিয়ে পারপারের চেষ্টা করে। এসময় ট্রেনটি ছেড়ে দিলে তার ডান হাত কেটে মাটিতে পড়ে যায়।
চাটমোহরে দুই গৃহবধূর লাশ উদ্ধার
জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহরে একই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহত গৃহবধূরা হলেন, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী কবিতা খাতুন (১৯)। পারিবারিক কলহের কারণে সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়াপাড়া গ্রামের কাজী আলম হোসেনের ২য় স্ত্রী খাদিজা খাতুন (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায়, অন্যের স্ত্রী খাদিজাকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেন কাজী আলম। কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে অন্তঃস্বত্বা খাদিজাকে মারধর করে স্বামী আলম। এ ঘটনার পর শনিবার সকালে খাদিজার মরদেহ পাওয়া যায় নিজ শোবার ঘরে। এব্যাপারে চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানায়, লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
০
চলনবিল বার্তা chalonbeelbarta.com