ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জালটাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।
গ্রেপ্তারকৃতরা হলো,সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আছের উদ্দিনের ছেলে মো. মোহাব্বত হোসেন শামীম (৩৮), জামালপুর জেলার খাসচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), উল্লাপাড়ার অলিপুর দরবেশপাড়ার বরাত আলী প্রমানিকের ছেলে মোঃ সুলতান প্রমামনিক (৪০) ও সুজাত প্রমানিকের ছেলে মোঃ আলী আকবর (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় জাল টাকার নোট লেনদেন করে আসছে বলে স্বীকার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উল্লাপাড়া থানার হবনাতী দরবেশপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ব্যবহৃত ৫টি মোবাইল, ২৭,৫০০ টাকা উদ্ধার করা হয়
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com