সিংড়া (নাটোর) প্রতিনিধি
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নাটোরের সিংড়া প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় সিংড়া বাসষ্ট্যান্ডে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিজানুরর হমান, যুগ্ম সম্পাদক আকতার হোসেন অপূর্ব, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন আলী রাজ, সাপ্তাহিক নতুন কথা’র বার্তা সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, অবসর সেনা সদস্য সাইফ মাহমুদ, মুফতি জাকারিয়া মাসুদ,সোহেল আহমেদ জীবন , প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষোদের সদস্য মোঃ সালাউদ্দিন আল আজাদ ছানা ,সাংবাদিক রেজাউল করিম রেজা, আবু জাফর সিদ্দিকী, কাউসার মাষ্টার শহিদুল ইসলাম সুইট ও স্বাধিন সরদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রোজিনা ইসলাম দূর্নীতির সংবাদ প্রকাশ করায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, তার সঙ্গে যারা অন্যায় কাজগুলো করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার মুক্তি না হওয়াপর্যন্ত এ ধরনের কর্মসূচি চলতে থাকবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com