আব্দুল কুদ্দুস তালুকদার – পেশাগত দায়িত্বপালন কালে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার অনুসন্ধানী কলম সৈনিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে মন্ত্রনালয়ের কর্মচারীরূপী সন্ত্রাসী বাহিনী কর্তৃক অমানবিক নির্যাতন এবং তার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের ও আটকের প্রতিবাদে চলনবিল এলাকার বিভিন্ন স্থানে সাংবাদিকগনের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে ক্লাবের অফিসের সামনে ধানঘড়া চৌরাস্তায় বেলা এগারটায় মানব বন্ধন এবং প্রতিবাদ সভা হয়। টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্ব অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদ জানিয়ে এবং তার অবিলম্বে মুক্তি দাবী করে বক্তব্য রাখেন প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি প্রফেসর সাজেদুল আলম আলামীন, এনজিও প্রতিনিধি নিজেরা করি সংগঠনের কো অর্ডিনেটর আসাবুর রহমান, ক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ আলী, সাবেক সাগঠনিক সম্পাদক প্রফেসর ফজলুল হক খান, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীন সাংবাদিক দীপক কুমার কর, ভাইস প্রেসিডেন্ট ও মাইটিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম প্রমূখ। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্লাবের জি এস কে এম রফিকুল ইসলাম।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com