সাব্বির আহম্মেদ : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে কর্মরত ঐক্যবদ্ধ সাংবাদিকদের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১ টায় তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশের সভাপতিত্বে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, করতোয়া প্রতিনিধি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল. ভোরের কাগজ প্রতিনিধি এম. মামুন হুসাইন, মানব জমিন প্রতিনিধি অধ্যাপক শফিউল হক বাবলু, সমকাল প্রতিনিধি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, আমাদের সময় প্রতিনিধি প্রভাষক সাব্বির আহম্মেদ, যায়যায় দিন প্রতিনিধি মীর্জা ফারুক, ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ। এতে বক্তাগন অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com