লুৎফর রহমান তাড়াশ
তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বেউক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি খোন্দকার আব্দুস সামাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসেনে আরা পারভীন লাভলী উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,সহ আরো অনেকে।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
চলনবিল বার্তা chalonbeelbarta.com