সাঈদ সিদ্দিক :
গাড়ীর জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। রবিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার সবগুলো বাসষ্ট্যান্ড ও কাউন্টারগুলোতে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ার মত। কর্মমুখী মানুষগুলোর রাজধানী ঢাকায় আসার পথে পথে গাড়ীর জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। নাটোর থেকে ছেড়ে আসা ঢাকামুখী বাসগুলো বন্ধ হচ্ছে বনপাড়া বাইপাস ও কাছিকাটায়। । যার ফলে ঢাকাগামী মানুষগুলো পড়েছেন মহা ভোগান্তিতে। কর্মমুখী মানুষগুলোকে অনেক সময় প্রাইভেটকার,মাইক্রো ও ট্রাকে চড়ে ঢাকা যেতে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এবিষয়ে কথা হয় উপজেলার বনপাড়া বাইপাসে ঢাকাগামী সলেমান আলী ও তার স্ত্রী রুপালীর সঙ্গে। তারা বলেন, এ কেমন নিয়ম, গাড়ি কেন ঢাকায় যেতে দেওয়া হবে না। আমরা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করি। আগামীকাল সোমবার অফিস। যদি ঢাকায় যেতে না পারি, তাহলে বসের বকা খেতে হবে এমন কি চাকুরীটাও হারাতে হতে পারে। মহামারী করোনায় দূরপাল্লার গাড়ী বন্ধ। এতে করে প্রচন্ড রোদে গরমে অতিষ্ঠ যাত্রীরা পড়েছেন মহা সমস্যায়। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটি নজরে পড়ার মত। বনপাড়া বাইপাসে অবস্থানকারী হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এটা উচ্চ পর্যায়ের নির্দেশনা বলে জানিয়ে দেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com