তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে আম্বিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে আটটার সময় উপজেলার কামারশোন গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: ফজলে আশিক নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার বামন বাড়িয়া গ্রামের মৃত আলাল মন্ডলের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয় তিন বছর আগে, তাড়াশ উপজেলার কামারশোন গ্রামে মো: আলা উদ্দিনের ছেলে শাহীনের সাথে।মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো। আজ ( সোমবার) সকালে ঘরের আড়ার সাথে আম্বিয়া খাতুনের গলায় রশি পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।পরে দিনভর দেন দরবার শেষে পুলিশের সহায়তায় লাশ ময়না তদন্ত ছাড়াই সন্ধ্যায় দাফন করা হয়।তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, মেয়েটির পরিবারের কোনো দাবি না থাকায় দাফনের অনুমতি দিয়েছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com