সিরাজগঞ্জে ইয়াবাসহ  শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখে বিকাল ৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন সদানন্দপুর গ্রামস্থ (রেল লাইনের ২০০ গজ দক্ষিনে) মাসুদ ষ্টোরের সামনে সিরাজগঞ্জ হইতে কড্ডাগামী পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০০(ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং  নগদ- নগদ-৫০০/-(পাঁচশত) টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ লোকমান হোসেন (৩৩), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-দড়িপাড়া, ২। মোঃ শাহজাহান আলী (৩৯), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-কোতালীর চর, উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD