Friday , 31 July 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

চলনবিল বার্তাচলনবিল বার্তা chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে জমে উঠেছে তরমুজ-বাঙ্গীর বাজার

May 5, 2021 798 Views

Spread the love
পথেপথে তরমুজ-বাঙ্গীর বাজার কিনতে পারছেন না গরিবরা # সংবাদ শৈলী

আবুল কালাম আজাদ।।
  নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রামের কৃষকরা এবারে অনুকুল আবহাওয়ায় বিনা চাষে কম খরচে রসুনের বাম্পার ফলন ঘরে তুলে সেই জমি থকেই উপড়ি ফসল হিসেবে একই খুরচে রসালো বাঙ্গি-তরমুজেরও বাম্পার ফলন ও দাম পেয়ে অর্থনীতির চাকা বদলে ফেলেছে।  বনপাড়া-হাটিকুমরুল ঢাকা মহাসড়কের  মানিকপুর  থেকে কাছিকাটাপর্যন্ত ২০ কিলোমিটার সড়কজুড়ে তরমুজ ও বাঙ্গীর বাজার বসেছে। মহাসড়কের  ২০ কিলোমিটের জুড়ে  দুই পার্শে তরমুজ-বাঙ্গি আর মিষ্টি কুমড়ার গাদা নিয়ে  বসে আছেন কৃষকেরা। সড়কের ধারে গাড়ী থামিয়ে তরমুজ-বাঙ্গী কিনছেন দূর দূরান্তের মানুষ। জমি থেকে সড়কে স্তুপ করতেই খুচরা ক্রেতাদের পাশাপাশি পাইকাররা এসব তরমুজ-বাঙ্গী কিনে নিয়ে যাচ্ছেন। বিভিন্নস্থানে রাত-দিন ট্রাক- লরি-পিকয়াপ ভ্যানে তরমুজ-বাঙ্গী -মিষ্টি কুমড়া লোড করা হচ্ছে। এতে কৃষক এবং পাইকারদের উভয়ের সুবিধা হচ্ছে। আবার সৌখিন ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে টাটকা তরমুজ কিনতে পেরে অনেক খুশি হতে দেখা গেছে।
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার এসব সড়ক এখন তরমুজের বাজারে পরিণত হয়েছে। শুধু এই সড়কেই নয় উপজেলার চরকাদহ, দাদুয়া, উদবাড়িয়া, ধারাবারিষা, সিধুলী, চলনালী, সোনাবাজু, বিন্যাবাড়ি ঝাউপাড়া এলাকায় বাড়ির সামনে কিংবা মোড়ে মোড়ে এসব বাঙ্গী তরমুজের হাট বসেছে। বিভিন্ন এলাকার পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছে। গতবারের চেয়ে এবার চাহিদা বেশি থাকায় কৃষকরা দাম ভাল পেলেও খরায় ফলন ভাল না হওয়ায় তেমন পোষাচ্ছেনা বলে কৃষকরা জানান।মহাসড়কে দেখা গেছে, সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে আব্দুর রশিদ মাস্টার একটি তরমুজ কিনলেন ৩০০ টাকায়। বনপাড়ার জাহাঙ্গীর নামের আরেক ব্যক্তি কিনলেন ৩৩৫ টাকায়। অপেক্ষাকৃত ছোট আরেকটি তরমুজ একজনকে ১৯০ টাকা দিয়েও কিনতে দেখা গেছে। এতে ক্রেতারা ঠোকাজেতা মনে করছেন না।
 টাঙ্গাইল  থেকে আশা পাইকারী ব্যবসায়ীআহম্মদ আলী জানান, রমজান মাসে ইফতারীতে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় এখানে তরমুজ কিনতে এসেছি। ১০০ তরমুজ১৫০০ থেকে ১৭০০ টাকা দরে কিনেন তারা। এলাকায় তারা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করবেন। এতে তারা লাভবান হচ্ছেন।অপরদিকে কৃষকের কাছ থেকে তরমুজ পাইকারী কিনলেও হাটেবাজারে বিক্রি হচ্ছে কেজি দরে। ৫৫ টাকা কেজি হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে গেছে তরমুজের দাম। তাই ইফতারিতে ইচ্ছা থাকলেও অভাবী মানুষরা তরমুজ কিনে খেতে পারছেন না।
ধারাবারিষার কৃষক আব্দুল লতিফ, শাহিন হোসেন, সোনাবাজু গ্রামের কৃষক মোতাহার জানান, রসুনের গাছ বড় হওয়ার পর গাছের ফাঁকে ফাঁকে বাঙ্গি, তরমুজ ও মিষ্টি কুমড়ার বীজ লাগাতে হয়। এ ফসলের জন্য বাড়তি সার ও কীটনাশক লাগে না। এবছর বাঙ্গি ও তরমুজের ফলন ভাল হয়েছে। বাঙ্গী তুলতে শ্রমিকদের ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত মজুরি দিতে হচ্ছে। তবে রমজান মাসে বাজারে এসব ফলের চাহিদা থাকায় দামও ভাল পাচ্ছি। তাতে রসুনের চাষে লোকসান হলেও এসব সাথী ফসলে আমরা লাভবান হচ্ছি।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এবছর গুরুদাসপুরে বাঙ্গি ৭২০ হেক্টর, তরমুজ ৫৫৫ হেক্টর ও মিষ্টি কুমড়া ২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। খরায় ফসলের ফলন ভাল হওয়ায় বাঙ্গিতে ২২ হাজার মেট্রিক টন, তরমুজ ২৩ হাজার মেট্রিক টন ও মিষ্টি কুমড়ায় ১৭৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন ধরা হয়েছে।

# আবুল কালাম আজাদ ,০১৭২৪ ০৮৪৯৭৩ #

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2021-05-05
khabor

Related Articles

 সিরাজগঞ্জ শাহজাদপুর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

July 31, 2026

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি কারীকে ১বছরের কারাদণ্ড ও দুই লাখ অর্থদন্ড

July 31, 2026

রবিউল আউয়াল: স্মরণ নয়, সুন্নাহর আলোকে জীবন গড়ার অঙ্গীকার

July 31, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  •  সিরাজগঞ্জ শাহজাদপুর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
  • ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি কারীকে ১বছরের কারাদণ্ড ও দুই লাখ অর্থদন্ড
  • রবিউল আউয়াল: স্মরণ নয়, সুন্নাহর আলোকে জীবন গড়ার অঙ্গীকার
  • মাদরাসা শিক্ষার ইমেজ সংকট: আত্মসমালোচনা, জবাবদিহিতা ও সংস্কারের এখনই সময়
  • ভাঙ্গুড়ায় শরৎনগর সপ্রাবি এর বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার
  • বই প্রকাশ উপলক্ষ্যে মতবিনিময় সভা
  • বর্ঝা এলো 
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে
  • সিরাজগঞ্জ ইলিয়োট ব্রিজের পূর্ব পার্শের শুকনো কড়ি গাছের ডাল  ভেঙে পড়ার আশঙ্কায়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ :

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

সম্পাদক মন্ডলীর সভাপতি


এম. রহমত উল্লাহ

প্রকাশক ও সম্পাদক


আবদুর রাজ্জাক রাজু

সম্পাদক ও গ্রাফিক্স

নির্বাহী সম্পাদক: গোলাম মোস্তফা
ব্যবস্থাপনা সম্পাদক: এস.এম সনজু কাদের
গ্রাফিক্স: মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত । ফোন: ০৭৫২৮-৫৬২৮৩ মোবাইল: ০১৭১৬-১৮৭৩৯২, ০১৭৭৪-৯৫৯৩৫৩ ইমেইল: chalonbeelbarta@gmail.com

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD