তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

Spread the love

গোলাম মোস্তফা:
তাড়াশে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহা সড়কের মহিষলুটি বাজার এলাকা ও ৮ নম্বর সেতু এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আব্দুল মাজেদ।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে শাহিন হাসান (৪৪) ও সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। এদিকে ৯ নম্বর সেতু এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া এ দুটি দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
এস আই আব্দুল মাজেদ আরো বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মহিষলুটি এলাকায় রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সংবাদপত্রের গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই শাহিন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে সাদ্দাম হোসেন মারা যান।অপরদিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৮ নম্বর সেতুর এলাকায় ট্রাক ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনা স্থলেই মারা যান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD