চাটমোহরে অন্তসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে তানজিলা খাতুন (২০) নামে দুই মাসের এক অন্তসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাতে গৃহবধূর স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ গৌরিপুর গ্রামের আঃ মমিন স্ত্রী ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের আলম হোসেনের মেয়ে।
নিহতের পিতা জানান, এক বছর পূর্বে তার মেয়ের সাথে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আঃ মমিনের সাথে দেড় লাখ টাকা যৌতুকের দিয়ে পারিবারিকভাবে বিবাহ হয়। সমূদয় যৌতুকের পাওনা পরিশোধ করে দেন। এর পরও আঃ মমিন মাঝে মাঝে তার স্ত্রী তানজিলাকে চাপ দিতো বাবার বাড়ি থেকে টাকা আনতে।
তার স্বামী নিমাইচড়া গ্রামের এক মসজিদে ইমামতি করতেন এবং সেখানেই তিনি অবস্থান করত। শনিবার দিবাগত রাতে মমিনের বিছানার পাশেই গৃহবধূ তানজিলা খাতুন মৃত্যু বরণ করেন।এব্যপারে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন তবে কি কারণে তিনি মৃত্যু বরণ করেছেন তা তিনি অবগত নন।এব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD