ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ ৫ লিটার দেশীয় মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে। উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এরা হলো- উপজেলার শাহানগরের আব্দুল গণির পুত্র সুজন আলী (২৫) ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামের আব্দুল খালেকের পুত্র নাহিদ আলী (২৪)।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই মোঃ সোহেল রানা ও এএসআই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com