স. ম আব্দুস সাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি স্থfপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: গজেন্দ্র নাথ মাহাতো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ। বিশেষ অতিথি হিসাবে উপসি্Kত ছিলেন মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাধন কর, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খ. ম. তোজ্জাম্মেল হক, নিমগাছী বাজার কমিটির সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম আমিন, নিমগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রুহুল আমিন বকুল, নিমগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রদীপ, রায়গঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক স.ম. আব্দুস সাত্তার ও আব্দুল কুদ্দুস তালুকদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক ইউনুস আলী, অত্র বিদ্যালয়ের আলোচনা সভার আগের প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ নিমগাছী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি স্থfপন করেন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com