গুরুদাসপুরের এমপি কাঁদলেন – কাঁদালেন

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : বলছি নাটোর ৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের কথা। মহান মুক্তিযুদ্ধের সংগঠক তিনি। ৭বার আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী তিনি। ৭৮ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবীদ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর।
সোমবার শেষ বিকালে উপজেলার শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মো. আব্দুল কুদ্দসকে নিয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সমর্থকদের মিথ্যাচার,কটুক্তি ও কুরুচিপুর্ন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করে ধারাবারিষা ইউনিয়ন আ.লীগ। এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবেগপ্রবন হয়ে কেঁদে ফেলেন। তাঁর কান্নায় উপস্থিত সবাই কাঁদলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক সুত্রে জানা গেছে,স্থানীয় আওয়ামী লীগ সাংসদ এবং উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অনুগত দুগ্রুপে বিভক্ত। সম্প্রতি উপজেলার চাপিলা ইউনিয়নের রায়পুরে পুকুর খননকে কেন্দ্র উপজেলা চেয়ারম্যান লাঞ্চিত হন। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান-মেয়র সমর্থিত গ্রুপ প্রতিপক্ষ সাংসদ সদস্যকে দোষারোপ করে ১৫ ফেব্রুয়ারী সমাবেশ ও মানববন্ধন করে। এতে উপজেলা চেয়ারম্যান ও তার গ্রুপের অন্যরা সাংসদকে নিয়ে মিথ্যাচার,কটুক্তি ও কুরুচিপুর্ন বক্তব্য দেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD