চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ৩জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর পশ্চিমপাড়া গ্রামে অটোভ্যান দূর্ঘটনায় সুমাইয়া নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।
সুমাইয়া ওই গ্রামের সাগর হোসেনের মেয়ে। জানা গেছে, সুমাইয়ার দাদা ময়লাল হোসেন তার অটোভ্যানটি বাড়ির সামনে রেখে বাড়ির ভেতর যান। এসময় সুমাইয়া ভ্যানে উঠে ভ্যানের সাথে রেখে যাওয়া চাবি ঘুরিয়ে ভ্যানটি সচল করে। এক পর্যায়ে হাতলে চাপ দিলে গিয়ার চালু হয়ে অটোভ্যানটি দ্রুতত গতিতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং সুমাইয়া পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। একইদিন দুপুর ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া এলাকায় অটোরিক্সার চাপায় এক গৃহবধূ মারা গেছে। এছাড়া বুধবার সন্ধ্যায় গরুবাহী একটি শ্যালো ইঞ্জিন চালিত করিমন উল্টে সড়কের পাশে খাদে পড়ে করিমন চালক নিহত হয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com