তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ২ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে ও এছাড়া পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । ।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের ১০জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় উপজেলার দিঘীসগুনা গ্রামে ইদ্রিস ও আফসার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় শতাধিক গ্রামবাসী দু’দলে বিভক্ত হয়ে লাঠি, সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫ টি দোকান ঘর হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয় পক্ষের গুরুতর ১০ জনসহ অন্তত ৩৭ জন আহত হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com