গুরুদাসপুরে মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় নৈশ্যপ্রহরী রাকিবকে অস্ত্র ঠেকিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে মারধরও করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই ঘটনা ঘটেছে।
ওই মঞ্চেই সাংসদ কুদ্দুসের সংবাদ সম্মেলন করার কথা ছিল আজ সোমবার। এঘটনায় পৌর মেয়র সমর্থক ছাত্রলীগ নেতা কবিরকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, যে মঞ্চটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মঞ্চে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম চালু ছিল। মঞ্চটির কাপড় পুড়িয়ে ফেলা হয়েছে। এঘটনায় ভূমি অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD