মোবারক বিশ্বাস,পাবনা ঃ রাজনৈতিক প্রতিহিংসার শিকার নোয়াখালির কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় পাবনায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখা। জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে আজ সোমবার বেলা ১২টায় পাবনা আব্দুল হামিদ রোডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলার সাধারন সম্পাদক মোবারক বিশ্বাসের নেতৃত্বে বক্তব্য রাখেন, সেক্টর কোমান্ডার ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম পাকন, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক এ্যাডঃ আয়েশা খানম শেফালি, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইছামতি থিয়েটারের সভাপতি ভাস্কর্জ দা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লেখক কলামিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সুশিল তরফদার, সাংবাদিক এস এম আলম, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com