তাড়াশে আ’লীগ নির্বাচন – মূলত গুরু শীষ্যের লড়াই

Spread the love

স্টাফ রিপোর্টার : আজ ১৪ ফেব্রুয়ারী তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মূলত চতুর্মূখী লড়াই হবে গুরু শিষ্যের মধ্যে। এখানে বীরমুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলা আওয়ামীলীগে ২বার সভাপতি এবং ২ বার সাধারণ সম্পাদক হিসেবে মোট ১৮ বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। অপরদিকে দ্বিতীয় বারের মত এবারেও মিলনের একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা আব্দুল হক গত ৮ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সে হিসেবে এবং রাজনৈতিক ক্যারিয়ারের বিচারে তিনি মিলনের কনিষ্ঠ এবং শিষ্যতুল্য। গত নির্বাচনে আব্দুল হক অপ্রত্যাশিতভাবে আমজাদ হোসেন মিলনকে পরাজিত করে প্রথমবারের মত সভাপতি পদে নির্বাচিত হন। অপরদিকে সঞ্জিত কর্মকারও সাধারণ সম্পাদকের দায়িত্বে ৮ বছর কর্মরত থেকে সুনাম কুড়িয়েছেন। এবারে একই পদে তার একমাত্র জোড়ালো প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক মর্জিনা ইসলাম রাজনৈতিক কর্মজীবনের দৃষ্টিকোনে সঞ্জিতের জুনিয়র বটে। তবে গত উপজেলা নির্বাচনে বিপুল ভোট পেয়ে মর্জিনা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন। সম্ভবত সেই সাহসসিকতায় ভর করে এবার তিনি উপজেলা দলীয় নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পদে টেক্কা দিতে চলেছেন। সৌভাগ্যক্রমে যদি তিনি বিজয়ী হতে পারেন, তবে তা হবে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ইতিহাসে একটা মাইলফলক রেকর্ড। কারণ স্বাধীনতা ্উত্তরকালে এখানে আ’লীগের এই শীর্ষ পদে কোন নারী স্থান করে নিতে পারেন নি। যাহোক, সার্বিক মূল্যায়নে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ২০২১ এর দলীয় নির্বাচনে চতুর্মূখী লড়াই অনুষ্ঠিত হচ্ছে আসলে গুরু শিষ্যের মধ্যে- তা উপভোগ্যই বটে। দলীয় ভোটাররা ছাড়াও এলাকাবাসীর প্রত্যাশা করেন , এ নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমূখর এবং আনন্দঘন। আর নির্বাচনে জয়-পরাজয়ের চিরন্তন রীতি মেনে নিয়ে বরং দলের স্বার্থ তথা সংহতি এবং জনকল্যাণের দিকে সংশ্লিষ্ট সবাই প্রাধান্য দেবেন, সেটাই সময়ের দাবি। সর্বোপরি বাংলাদেশ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD