লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে মডেল প্রেসক্লাবের পক্ষ হতে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে তাড়াশ মডেল প্রেসক্লাব হলরুমে ৪০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ,সহ সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com