চাটমোহর প্রতিনিধি :পাবনার চাটমোহরে ভুল চিকিৎসায় দেড় মাসের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার শিশুকে দাফন করা হয়েছে। নিহত শিশু নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা গ্রামের মজনুর রহমানের দেড় মাসের মেয়ে মাসুমা খাতুন।
নিহত শিশুর পিতা মজনুর রহমান অভিযোগ করেন, মেয়ের শারিরিক অসুস্থতার জন্য মঙ্গলবার বিকেলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাশে সুমাইয়া ঔষুধ বিপনী চেম্বারে বসে চিকিৎসা প্রদানকারী ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার রায়ের কাছে নিয়ে যাই। ঠান্ডা ও হালকা কাশির জন্য মেয়েকে ইনজেকশন পুশ করেন এবং ঔষুধপত্র লিখে দেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরা সময় শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। পূনরায় তার কাছে নিয়ে গেলে শিশুটি মারা গেছে বলে জানান। স্ত্রীকে ও মৃত মেয়েকে নিয়ে অনেক কষ্টে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরেছি। এব্যাপারে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার রায় জানান, শিশুটি চিকিৎসা দিয়েছি, কিন্তু মৃত্যুর ঘটনা জানা নেই। ভুল চিকিৎসার কথা তিনি অস্বীকার করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com