শাহজাদপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার (১২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মনিরামপুর বাজারে সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান শাহজাহান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, সহ কমান্ডার আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভুমি) মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক এম এ তাহসিন, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুর রহমান মিলন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ লুতফর রহমান সহ আরো অনেকে।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও সংবিধান অবমাননাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবি জানান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com