চাটমোহর প্রতিনিধি : ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার (৬ নভেম্বর) পাবনার চাটমোহরে বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ফ্রান্সের পতাকা ও ঐ দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। চাটমোহরে ‘তাওহিদী জনতা’ নামের একটি সংগঠনের ব্যানারে প্রচুর মুসুল্লী, যুবক-কিশোর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
বিভিন্ন মসজিদের মুসুল্লীগণ শালিখা জামে মসজিদ চত্ত্বরে (নতুন বাজার মোড়) সমাবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুলিশী পাহারায় বিক্ষোভ মিছিলটি পৌর সদরের শাহী মসজিদ মোড়ে পৌঁছে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশ পুত্তলিকা ও পাদুকাঘাত করে অগ্নিসংযোগ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছোটশালিখা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বক্কার সিদ্দিক। মনির উদ্দীন মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাসকে বহিস্কার করা, ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা, ফ্রান্স থেকে আমদানী বন্ধ, ফ্রান্সের তৈরি সকল প্রকার পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com