তাড়াশে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা পুলিশের বাধায় পন্ড

Spread the love

লুৎফর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার দু’গ্রুপের পাল্টা-পাল্টি কর্মী সভা পুলিশের বাধার মূখে পন্ড হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা ছিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার মোঃ জামাল হোসেনের।বিশেষ অতিথি থাকার কথা ছিল সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের ।দলীয় সুত্রে জানা যায় বুধবার বিকেল ৩ টায় জিকে এস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত তারিখে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ আলী মাষ্টারের আহবানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার কর্মী সভা হওয়ার কথা

অপর দিকে স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদৎ ও সাইফুল খাঁর গ্রুপ তাড়াশ চক্ষু হাসপাতাল চত্বরে একই সময়ে কর্মী সভার আয়োজন করে। উভয় গ্রুপই থানা প্রশাসনের নিকট সভা করার অনুমতি চেয়ে আবেদন করে। এ অবস্থায় দু’ গ্রুপের সভা সমাবেশ আইন শৃংখলার অবনতি হতে পারে এমন আশংকায় থানা পুলিশ দু’ গ্রুপের কর্মসূচি বন্ধ করে দেয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ বলেন, তাড়াশে অনেক দিন ধরে স্বেচ্ছাসেবক দলের দু’ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিরসনের জন্য কর্মী সভার আহবান করা হয়েছিল। তা পুলিশ বন্ধ করে দেয়। তাড়াশ থানার অফিসার ইন-চার্জ ফজলে আসিক বলেন, আইন-শৃংখলার অবনতি হতে পারে। তাই দু’গ্রƒপকে সভা- সমাবেশ করতে বারণ করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD