রায়গঞ্জে মৎস্য চাষী  সমিতিকে পিকআপ ভ্যান বিতরণ

Spread the love

স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে এনএটিপি-২ প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক এআইএফ-৩ ফান্ডের মাধ্যমে মৎস্যচাষী সমবায় সমিতিকে মৎস্য পরিবহনযোগ্য নতুন পিকআপ ভ্যান বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বুধবার সকাল ১১টায় উপজেলার নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের হলরুমে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোফাজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোজ্জামেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন পরিচালক এস.এম মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি সুবীর কুমার দাশ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ মৎস্যচাষী সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মৎস্য চাষ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD