ডাঃ আমজাদ হোসেন মিলন, উল্লাপাড়া প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে রোববার সকাল ১০টার সময় উল্লাপাড়ায় মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করে। এইচ, টি,ইমাম পৌরমুক্ত মঞ্চে উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওলামা পরিষদের উল্লাপাড়া শাখার সভাপতি মুফতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, মুফতি আব্দুর রহমান, মুফতি আব্দুল আজিজ, মুফতি আব্দুল জব্বার প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি জানান। সমাবেশে উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com