চলনবিল বার্তা ডেস্ক ঃ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভলপমেন্ট (আইসিএসডি)’র ভাইস-প্রেসিডেন্ট পদে বাংলাদেশের বিজয়ে নবনির্বাচিত সহ-সভাপতি ডক্টর মিঠুন মোস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে তাঁকে অভিনন্দন জানান তিনি।
স্পিকার বলেন, “আইসিএসডি’র মতো এমন একটি আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেবার সুযোগ পাওয়া দেশের জন্য গৌরবের। ডক্টর মিঠুন মোস্তাফিজ তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে বৈশ্বিক এই ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।” এদিকে, আইসিএসডি ভাইস-প্রেসিডেন্ট ডক্টর মিঠুন মোস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তাঁরা আশা প্রকাশ করে বলেন, আইসিএসডি ভাইস-প্রেসিডেন্ট বিশ্ব ফোরামে বাংলাদেশের গৌরবোজ্জল ভাবমূর্তি তুলে ধরতে কার্যকর অবদান রাখবেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com